ads

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী  নিহত হয়েছে। তার নাম তাহমিদ তামিম (১৫)।  

নরসিংদী জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমান জানিয়েছেন,  নিহত শিক্ষার্থীর গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহমিদ তামিমের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে। সে নরসিংদী এন কে এম হোমস অ্যান্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

বিকাল সোয়া ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদীতে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ এখনও চলছে।

আরও খবর