সেনাবাহিনী-পুলিশসহ ৪০ টি প্রতিস্টানের অংশগ্রহনে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি সফল ক্যারিয়ার মেলা অনুষ্টিত
বিভিন্ন ধরণের প্রায় ৪০ টি প্রতিস্টানের অংশগ্রহনে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি সফল ক্যারিয়ার মেলা অনুষ্টিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ নির্বাচন করতে গতকাল বুধবার এ মেলার আয়োজন করে প্রতিস্টানটি।কর্মাশিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রোমে দুপুর থেকে শুরু হওয়া মেলা চলে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।সফল ক্যারিয়ার মেলায় সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন শিল্প পেশাদার, শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, sixth form, university এবং পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়। মেলার মাধ্যমে year 11 শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিভিন্ন ধরনের মূল্যবান তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। এক ছাঁদের নিচে এমন মেলার আয়োজনে খুশি অংশগ্রহনকারী প্রতিস্টান, অভিবাবক ও শিক্ষার্থীরা। এসময় অবিবাকরা বলেন, ব্যস্থ সময়ে সব কিছু এক সাথে পেয়ে আমরা খুশি। আমাদের ছেলে-মেয়েদের নিয়ে আলোচনা করে পরবর্তী করনীয় ঠিক করবো, এজন্য লন্ডন এন্টারপ্রাইজ স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।
মেলার আয়োজন নিয়ে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির principal আশিদ আলী বলেন, “আজকের এই সফল এবং তথ্যপূর্ণ ক্যারিয়ার মেলা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যথেষ্ট জ্ঞান এবং দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা দেখতে পায় তাদের সামনে কতোটা সুযোগ রয়েছে এবং তারা কীভাবে year 11 পর তাদের পথ চয়ন করতে পারে।” লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি একটি উন্নত মানের school যা শিক্ষার্থীদের তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সাহায্য করে। একাডেমি একটি বিস্তৃত পাঠ্যক্রম এবং বিভিন্ন অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রম প্রদান করে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।






