ads

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসিলম সেন্টার পরিদর্শন করেছেন । তিনি গত ১৭ জানুয়ারি শুক্রবার বিশেষ আমন্ত্রণে মসজিদে আসেন । এসময় তিনি মসজিদে জুমার জামাতে অংশগ্রহণ করেন । নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তিনি মসজিদের ব্যবস্থাপনা কমিটির সাথে আয়োজিত বৈঠকে মতবিনিময় করেন । তাঁর এই সফরটি যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে ।
জুমার নামাজ শেষে আনোয়ার ইব্রাহিম মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের জন্য কাজ করতে আমাদের একটি সম্প্রদায় এবং উম্মাহ হিসেবে আরও ঘনিষ্ঠ হতে হবে। তিনি যুক্তরাজ্যের মুসলমানদের জন্য শিক্ষা এবং শান্তির গুরুত্বের ওপর জোর দেন । একই সাথে কমিউনিটিকে তাদের মুসলিম পরিচয় সংরক্ষণের জন্য উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী মসজিদটিকে ইংরেজি অনুবাদ সহ কুরআনের একটি কপি উপহার দেন । বিশেষ উপহারটি মসজিদের চেয়ারম্যান ডঃ আব্দুল হাই মুরশেদ এবং প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ুম গ্রহণ করেন ।
ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনাইদ আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, “আজ আমাদের মসজিদে আনোয়ার ইব্রাহিমকে অতিথি হিসেবে পেয়ে আমরা গভীরভাবে সম্মানিতবোধ করছি । তাঁর উপস্থিতি আমাদের মধ্যে ঐক্যের নিদর্শন । উপহার হিসেবে প্রাপ্ত কুরআন আমাদের সংগ্রহে একটি মূল্যবান সংযোজন। আমরা প্রধানমন্ত্রীর প্রচেষ্টার অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করি এবং মালয়েশিয়ায় আমাদের ভাইবোনদের সাথে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার জন্য উন্মুখ।”

আরও খবর