কেন্টে বসবাসরত বাঙালি নারীরা উদযাপন করলো বসন্ত বরণ ও পিঠা উৎসব
ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কেন্টে বসবাসরত বাঙালি নারীরা উদযাপন করলো বসন্ত বরণ ও পিঠা উৎসব। ১৬ ফেব্রুয়ারি রবিবার উইলমিংটনের একটি হলে সপ্তসুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রুপি আমিন। উৎসবে বাঙালির মুখরোচক সব পিঠার সমাহার ছিল উল্লেখযোগ্য যা নিজেদের হাতে তৈরি করে উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। বাহারি রঙের পোশাকে পরিবার-পরিজন নিয়ে এই উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার অনুরোধ জানান। বসন্ত বরণ উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রিনা জামান, সায়মা হোসেন, নুসরাত উদৌলা ,নিপা চৌধুরী, সামিয়া আক্তার, ফাহিমা রহমান অদিতি, চুমকি, সুপ্তা বিনতে আওয়াল, ও নিপা জসিমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সংগীত ,নৃত্য , চিত্রাংকন ও রেফেল ড্র এর আয়োজন করা হয় , রেফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডার্টফোর্ড বারা কাউন্সিলের ডেপুটি মেয়র পিটার ওয়াপ শট, কাউন্সিলর আফতার সান্ধু এমবিই, ও কাউন্সিলর রোজানা কারেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মঞ্জুর পারভেজ, জিএম পলাশ ও মিম সংগীত পরিবেশন করেন।
সপ্তসুরের কার্যকরী কমিটির সদস্য, নবীর জামান, আমিনুল ইসলাম, হাবিব রহমান , ফৌজিয়া হোসেন ও হাবিবে আলম চৌধুরী আগামীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।






