ads

প্রথমে ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান প্রযোজক ও অভিনেতা ধানুশ। এবার নতুন করে বিতর্কে জড়িয়েছে নয়নতারার এই ডকুমেন্টারিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়নতারা ও তার টিম এবার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে ছবিটির স্বত্বাধিকারী প্রযোজনা প্রতিষ্ঠান এপি ইন্টারন্যাশনাল।

বারবার আইনি নোটিশ পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে। মামলায় নয়নতারাসহ নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালত ইতোমধ্যে ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’র ফুটেজ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারির মাধ্যমে তারা ঠিক কত আয় করেছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে।

এ বিষয়ে এখন পর্যন্ত নয়নতারা কিংবা সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

আরও খবর