ads

অনির্বাচিত কোনও ব্যক্তি সংবিধান সংশোধন করেছে এমন নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়া লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

আরও খবর