গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে এর নতুন কমিটি গঠন
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরতলীর বৃহত্তর কামালবাজার এলাকার প্রবাসীদের জনপ্রিয় সামাজিক সংগঠন গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট এর নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ শে জুলাই ইষ্ট লন্ডনের অফিসে সংগঠনটির ট্রাস্টী বোর্ডের সাধারণ সভায় ট্রাস্টিদের সর্বসম্মতিতে ১৫ সদস্যের নতুন কার্য়করি কমিটির চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদ, ভাইস চেয়ারপারসন যথাক্রমে জনাব আব্দুল বাছিত চৌধুরী ও মোহাম্মদ আব্দুল আহাদ, সেক্রেটারি বখতিয়ার খাঁন, এসিসটেন্ট সেক্রেটারি সাহেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব পারভেজ আহমেদ, ট্রেজারার হারুনুর রশীদ এসিসটেন্ট ট্রেজারার জনাব আজাদ আলী এবং প্রেস এন্ড আইটি সম্পাদক হাফিজুর রহমান কে দ্বায়িত্ব দেওয়া হয়। তাছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে জনাব কুতুব উদ্দিন খাঁন, জনাব আব্দুল শহীদ,জনাব আব্দুল মুকিত নানু, জনাব শাহ আলম হুবেব, জনাব আব্দুল মান্নান ও জনাব মাহবুব আহমেদ ।
উল্লেখ্য যে সেক্রেটারি জনাব বখতিয়ার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ ।বিশদ আলোচনা ও মতবিনিময় এর পর সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটির অনুমোদন করা হয়। এবারের কমিটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ট্রাস্টিদের সর্বসম্মতিতে অনেক তরুণ এক্টিভিস্টদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে যাদের মাধ্যমে সংগঠনটি আরও দূরদর্শিতা দেখাবে বলে ট্রাস্টিরা মনে করেন। গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতিষ্টার পর থেকে কমিউনিটির সহায়ক ও আর্তমানবতায় নিরলস ভূমিকা রাখছে, সংগঠনটির বৈচিত্র্যময় কার্যক্রম ও বৃটেনে বসবাসরত কামাল বাজার প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরণের এক্টিভিটিস ইতিমধ্যেই কমিউনিটিতে প্রংশসা ও নজর কেঁড়েছে।






