ads

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, এবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। গতকাল সকালে রাজধানীর বনানী পূজামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন, উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্?যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এ উদ্?যাপনে এসে নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পাচ্ছি। তিনি বলেন, সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি। পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি। এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। এ সময় দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন দিনেশ ত্রিবেদী। পরে ভারতীয় হাইকমিশনার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দির ও রমনা কালীমন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠানে যোগ দেন। 

আরও খবর