ads

একথা শোনা যায় প্রায়শই। বয়স চল্লিশ হোক বা পঞ্চাশ, এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো আপনার জীবনে কয়েক দশক যোগ করতে পারে। ইউএস–এর ভেটেরান্স অ্যাফেয়ার্স–এ একটি নতুন পর্যবেক্ষণমূলক সমীক্ষায় দেখা গেছে, ষাট বছর বয়সের পরেও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন মানুষ। যারা ইতিমধ্যেই দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাঁদের আশাহত হওয়ার কোনও কারণ নেই।  

ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্ট্রোক, ক্যান্সার এই সব সমস্যায় লাইফস্টাইল মডিফিকেশন একটি বড় চ্যালেঞ্জ। জীবনে এই পরিবর্তনগুলোর জন্য খুব বেশি অর্থব্যয় করতে হবে তেমনটা নয়। তবে মানসিক জোর আত্মবিশ্বাসের সঙ্গে এই পদক্ষেপগুলো মেনে চলতে পারলে জীবন অনেক সহজ হবে নিঃসন্দেহে।

কী কী করবেন...
* সঠিক সময়ে সুষম খাবার গ্রহণ করুন

* ধুমপান এড়িয়ে চলুন

* রাতে পর্যাপ্ত ঘুম দরকার

* শারীরিকভাবে সক্রিয় থাকুন, শরীরচর্চা করুন

* মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

* মদ্যপান এড়িয়ে চলুন

* সমাজ ও কাছের মানুষের সঙ্গে সহজ সম্পর্ক বজায় রাখুন

* নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। 

আরও খবর