ads

ইংল্যান্ড এবং ওয়েলসের স্থানীয় নির্বাচনে হতাশাজনক পরাজয় বরন করার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের ফলাফল দেখে এখনই আগামী সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে উপসংহারে পৌঁছা যাবেনা। তিনি বলেনঃ বিজয় অর্জনের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।

তবে বিবিসির প্রতিবেদক সোমবার ব্যাক্তিগতভাবে বেশ কয়েকজন কনজারভেটিভ দলীয় এমপির সাথে কথা বলে কেবল ক্রমবর্ধমান হতাশার বানী শুনেছেন। দলের একজন সিনিয়র নেতা বিবিসির প্রতিবেদককে বলেছেন, আগামী কয়েক মাস দলের অধঃপতন হতে থাকবে। কিন্তু ঋষি সুনাককে তাঁর পদ থেকে সরিয়ে দেয়ার কোনো উদ্যোগ নেয়া হবে না। কোন কোন এমপি এমনও বলছেন, আসন্ন সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দল ২শ আসন পেলেও দলের জন্য ভালো ফল হিসেবে বিবেচনা করতে হবে।

নিজেদের ঘাঁটিতে জয় লাভের পাশাপাশি কনজারভেটিভ দলের শক্ত ঘাঁটিগুলোতে বিজয় অর্জন করে লেইবার পার্টির মনোবল এহন অনেক চাঙ্গা। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের কাছে এখন অনেকটা বাস্তব।

কনজারভেটিভ দলের লিডার কিংবা প্রধানমন্ত্রীর পদ হারানোর আপাতত ঝুঁকি নেই ঋষি সুনাকের। কিন্তু সাধারণ নির্বাচনে জেতার জন্য একটা ভালো রেসিপি নিয়ে নিশ্চয়ই দুশ্চিন্তা আছে তাঁর।

আরও খবর