ads

সদ্য প্রয়াত, বাংলাদেশের লোকজ গানের প্রতিভাবান শিল্পী, সুরকার ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে স্মরণ সভা করেছে সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা সুরমা যুবদ পরিষদ ইউকে। সংগঠনের সভাপতি আবু শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাফিজ ওয়াহিদ সিরাজি।

সভায় প্রধান অতিথি বিশিষ্ট সংগীত শিল্পী, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত হিমাংসু গোস্বামী¡, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আলতাফুর রহমান মোজাহিদ, এস এম সুজন মিয়া সাহজিদ, সংগীত শিল্পী গৌরী চৌধুরী, রাজনীবিদ রুহুল আমিন, সাবেক স্পিকার আহবাব মিয়া, কবি হামিদ মোহাম্মদ সাংবাদিক, আনছার আহমদ, আমির মুহাম্মাদ, কাউন্সিলার ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলার রুহুল আমিন, সংগঠনের সাবেক সভাপতি হেলাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহমদ আবুল লেইস, সাংবাদিক শাহ বেলাল, আব্দুস সালাম, সিজিল মিয়া, সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান সাকলাইন, মুহিবুর রহমান, হাবীব সুফিয়ান, সানোয়ার আলী, আব্দুল তোয়াহীদ কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল, কামাল হোসেন, ফজলুল কাদের, সহ কোষাধ্যক্ষ: আবুল বশর, ওল্ডহাম বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক সুহেল মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহম্মদ আলী, যুব নেতা চন্দন মিয়া, আবু তাহের, আবু খালেদ, শ্রী মঞ্জু চৌধুরী প্রমুখ।

সভায় পাগল হাসানের কর্মময় জীবন নিয়ে আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুঘর্টনায় খুবই কম সময়ে চলেন গেলেন বাংলাদেশের এই গুনী শিল্পী। পাগল হাসানের গান ও তার স্মৃতি ধরে রাখতে বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান প্রবাসীরা।

আরও খবর