টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠতে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিল ভারত
- অনলাইন ডেস্ক
- 27 Jun 2024, 08:02 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রান করেছে ভারত। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে রোহিত-কোহলিরা। ফলে ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডের করতে হবে ১৭২ রান।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হলেন। তৃতীয় ওভারে ৯ বলে ৯ রানে ফেরেন তিনি। তিনে নামা ঋষভ পান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৬ বলে ৪ রান করেন পান্ত।
তবে ওপেনার রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। রোহিত ৩৯ বলে ৫৭ এবং সূর্যকুমার ৩৬ বলে ৪৭ রানে ফেরেন। তবে বাকি ব্যাটাররা এত বেশি আলো ছড়াতে পারেননি।






