ads

ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সুবিধার না। তাই চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেখানেই ব্যর্থ তারা। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি। উরুগুয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

গত জানুয়ারিতে ফার্নান্ডো দিনিজকে ছাঁটাই করে দরিভাল জুনিয়রকে দেওয়া হয় ব্রাজিলের দায়িত্ব। তুলনামূলক তার অধীনে কিছুটা হলেও ভালো খেলছে সেলেসাওরা। কোপা আমেরিকার ব্যর্থতায় অনেকেই বড় দায় দেখছেন দরিভালের। তবে এখনই তার ওপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দেশটির কোচের দায়িত্বে থাকছেন। এমনটাই জানিয়েছেন সিবিএফের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ।

আরও খবর