ইরানের পাঠানো সব ড্রোন ভূপাতিতের দাবি ইসরায়েলের
- অনলাইন ডেস্ক
- 13 Jun 2025, 11:13 AM
ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পাঠানো সমস্ত ইরানি ড্রোন সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।
এরপর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশটির নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে জানিয়েছে, ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আর প্রয়োজন নেই।
তবে এখনও তাদের সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এরপর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান। সূত্র: বিবিসি






