এই সাফল্যের মাধ্যমে বাভুমা আরও একটি রেকর্ডে জায়গা করে নিয়েছেন। তিনি পার্সি চ্যাপম্যানের পর দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে ৯টি টেস্ট জয়ের দেখা পেয়েছেন। তবে বাভুমাই একমাত্র অধিনায়ক, যিনি টেস্ট নেতৃত্বের প্রথম ১০ ম্যাচেই হার এড়াতে পেরেছেন।

অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে ৮টি করে জয় আছে অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

">
ads

বাভুমার নেতৃত্বে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটিই তাদের প্রথম শিরোপা। এছাড়াও বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ ২৭ বছর পর পাওয়া সবচেয়ে বড় সাফল্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের মাধ্যমে বাভুমা টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে অপরাজিত থাকার বিরল রেকর্ড গড়েছেন। এই ১০ ম্যাচে প্রোটিয়ারা জিতেছে ৯টিতে, বাকি একটি ম্যাচ ড্র। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা।

১৯২০-২১ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ ড্র নিয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এরপর এত বছরেও কেউ পারেননি টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়তে, যেখানে এখন এককভাবে শীর্ষে বাভুমা।

আরও খবর