ads

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এটিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্ল্যাটফর্ম বলে অভিযোগ করে আসছে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।

শফিকুল ইসলাম বলেন, “লতিফ সাহেবের বক্তৃতা, আসা ব্যানার, লেখা কলাম ও বই সবই আমরা অ্যানালাইসিস করেছি। এগুলো একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, যা রাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।” তিনি আরও বলেন, “তারা যেসব বক্তৃতা ও বিবৃতি দিচ্ছেন, তা রাষ্ট্রীয় অবস্থানের বিপরীত এবং সন্ত্রাসবাদের ইঙ্গিতবাহী।”

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার। এ অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এলে তাকে একদল লোক ঘিরে ফেলে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের নিয়ে যায়। পরে বিকালে তাদের শাহবাগ থানা থেকে ডিবিতে নেওয়া হয়।

 

আরও খবর